কবে এমডি পাবে সম্মিলিত ইসলামী ব্যাংক?
যাত্রা শুরুর পাঁচ মাসেও ব্যবস্থাপনা পরিচালক পদে কাউকে নিয়োগ দেয়া যায়নি সম্মিলিত ইসলামী ব্যাংকে। এতে রাষ্ট্র মালিকানাধীন সম্মিলিত ব্যাংকটির কার্যক্রমে গতি আসেনি। বাংলাদেশ ব্যাংকর মুখপাত্র জানিয়েছেন, খুব দ্রুতই এমডি নিয়োগ দেয়া হবে। সেজন্য এখন সাক্ষাৎকার নেয়া হচ্ছে।
