জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যে ৫টি মাইলফলকে পৌঁছাতে চায় সরকার
অতীতে দেশের জ্বালানি খাতের পুরোটাই ছিল আমদানি নির্ভর। আর এই খাত নিয়ন্ত্রণ করতো কয়েকজন অলিগার্ক। সেই অবস্থা থেকে উত্তরণে বাপেক্সকে শক্তিশালী করাসহ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে সরকার। ১৭ মে রাজধানীতে সিপিডি আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
