মাজারে হামলায় জামায়াতের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কী বললেন ফরহাদ মজহার?
রাজধানীর মিরপুরে সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী (রহ.) মাজারে হামলার ঘটনায় জামায়াতের ইসলামীর নাম আসায় দুঃখ পেয়েছেন বলে জানিয়েছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। ১৭ মে শাহ আলী (রহ.) মাজার প্রাঙ্গণে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ যুক্ত হয়ে এসব বলেন তিনি।
