ধর্ষণচেষ্টার প্রতিবাদ; বিচারের দাবিতে অনড় শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার এবং প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ১৭ মে সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের প্রধান ফটকে তালা দেন তারা।
