ডিসিসিআইয়ের ইপিআই প্রকাশ: ঢাকাকেন্দ্রীক ব্যবসায়ের কী অবস্থা?
অর্থনৈতিক অবস্থান সূচক-ইপিআই নীতিনির্ধারক, উদ্যোক্তা ও গবেষকদের জন্য সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। ১৬ মে ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত 'ইপিআই: ঢাকার সামষ্টিক অর্থনীতির ত্রৈমাসিক মূল্যায়ন' শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকরা। তবে এই সূচক তৈরিতে সারাদেশের তথ্য বিশ্লেষণের ওপর জোর তারা।
