চীন ছেড়েই স্বাধীনতা নিয়ে তাইওয়ানকে সতর্কবার্তা ট্রাম্পের
চীন সফর শেষে তাইওয়ানকে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন আছে বলে তাইওয়ান যেন স্বাধীনতা ঘোষণার মতো কোনো পদক্ষেপ না নেয়। ট্রাম্প জানান, তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুদ্ধে জড়াতে চান না; বরং বর্তমান পরিস্থিতি শান্ত থাকুক সেটিই চান।
