কিউবায় জ্বালানি সংকট চরমে; দেশজুড়ে ভোগান্তি
তীব্র জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে কিউবা। এমন সতর্কবার্তা দিয়েছেন খোদ দেশটির জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ভিসেন্তে দে লা ও লেভি। স্থানীয় সময় ১৩ মে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "মার্চে রাশিয়া থেকে অনুদান হিসেবে পাওয়া জ্বালানি তেলের মজুত মে মাসের শুরুতে শেষ হয়েছে। বর্তমানে জ্বালানি পরিস্থিতি অত্যন্ত জটিল; দিন দিন এটি ভয়াবহ রূপ ধারণ করছে।
