চীন সফরে কী হাসিল করতে চান ট্রাম্প?
বিশ্ব রাজনীতির অস্থির প্রেক্ষাপটে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক আবারও নতুন করে আলোচনার কেন্দ্রে। শুল্কনীতি, প্রযুক্তি প্রতিযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিরল খনিজ সম্পদ এবং ভূরাজনৈতিক দ্বন্দ্ব- সব মিলিয়ে দুই পরাশক্তির সম্পর্ক এখন এক জটিল সমীকরণে দাঁড়িয়ে। এই টানাপোড়েনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। বিশেষ করে তার সফরসঙ্গী হিসেবে বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানির প্রধান নির্বাহীদের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে, এই সফর কেবল কূটনৈতিক আলোচনা নয়; বরং অর্থনীতি ও প্রযুক্তি-নির্ভর বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য নিয়েও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
