প্রতিবন্ধকতা যেন জীবনে বাধা না হয়: জুবাইদা রহমান
দেশের বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক মর্যাদা ও সব ক্ষেত্রে প্রবেশাধিকার নিশ্চিত করতে বাস, ট্রেন ও লঞ্চসহ সব ধরনের গণপরিবহনে তাদের জন্য বিনা ভাড়ায় যাতায়াতের আইনি বিধান করা হবে বলে ঘোষণা দিয়েছেন ডা. জোবাইদা রহমান। ১৪ মে দুপুরে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে 'শিশু স্বর্গ মডেল' কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতির কথা জানান।
