দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির কেন্দ্র লিপুলেখ করিডর?
বেদ অনুসারে, কৈলাস পর্বতকে ভগবান শিব এবং দেবী পার্বতীর চিরন্তন আবাসস্থল বলে বিশ্বাস করেন হিন্দু ধর্মাবলম্বীরা। বৌদ্ধদের বিশ্বাস, এটি দেবতা দেমচোক বা চক্রসম্বরের বাসস্থান, যিনি পরম আনন্দের প্রতীক। জৈন ধর্মমতে, প্রথম জৈন তীর্থঙ্কর ঋষভদেব এখানে নির্বাণ লাভ করেছিলেন। তাই এই ধর্মাবলম্বীদের কাছে এটি শুধু একটি তীর্থস্থান নয়, এক গভীর অনুভূতির প্রতীক।
