গণহত্যার বিচার না হওয়ার কী কারণ জানালেন ফরহাদ মজহার?
২০১৩ সালে শাপলা চত্বরে গণহত্যা ও এখনও তার সঠিক বিচার না হওয়ায় এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা এলায়েন্স আয়োজিত "শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ" শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি এবং দার্শনিক ফরহাদ মজহার। ১২ মে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
