পদত্যাগের চাপে স্টারমার, বার্নহ্যামকে ফেরানোর তোড়জোড়
যুক্তরাজ্যের সাম্প্রতিক স্থানীয় নির্বাচনী ময়দানে বড় ধরনের ধাক্কা খেয়েছে ব্রিটিশ ক্ষমতাসীন দল লেবার পার্টি। আর এই বিপর্যয়ের পুরো দায় এখন গিয়ে পড়ছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের ওপর। ৮ মে সন্ধ্যা নাগাদ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, অন্তত ২০ জন লেবার এমপি প্রকাশ্যেই স্টারমারের পদত্যাগ দাবি করেছেন। কেউ কেউ আবার দাবি তুলেছেন, স্টারমারকে এখনই তাঁর বিদায়ের সময়সীমা বেঁধে দেওয়ার।
