হচ্ছে না বিজয়ের শপথ; তামিলনাড়ুতে কি রাষ্ট্রপতি শাসন জারি হবে?
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ৫ দিন পেরিয়ে গেলেও সরকার গঠন নিয়ে কাটেনি রাজনৈতিক অচলাবস্থা। ম্যাজিক ফিগার ১১৮ নিশ্চিতের দাবি জানালেও থালাপতি বিজয়ের দল টিভিকে-কে সরকার গঠনের আমন্ত্রণ জানাননি রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার। ফলে ৯ মে বিজয়ের পূর্বনির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান বাতিল হয়ে গেছে।
