শুভেন্দু অধিকারী: কংগ্রেস-তৃণমূল ঘুরে বিজেপির মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক দীর্ঘ প্রতীক্ষিত অধ্যায়ের সমাপ্তি ঘটল। পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে শুভেন্দু অধিকারীর নাম। বিধানসভার ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক শেষে তাকে পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
