নিকার অনুমোদন পেল বগুড়া সিটি করপোরেশন; নতুন ৫ উপজেলা গঠন
বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় নতুন পাঁচটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে 'প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি-নিকার। ৭ মে বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের ১২০তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
