চুক্তি মানবে না পিয়ংইয়ং, বাড়ছে পারমাণবিক উত্তেজনা
পারমাণবিক অস্ত্র নিয়ে আবারও উত্তেজনা দেখা দিয়েছে বিশ্ব রাজনীতিতে। উত্তর কোরিয়া জানিয়েছে কোনো আন্তর্জাতিক চুক্তি বা চাপের মুখে তারা তাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না। পিয়ংইয়ংয়ের মতে, তাদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা 'বাইরের কোনো মৌখিক দাবির' ওপর ভিত্তি করে পরিবর্তিত হবে না।
