মার্কিন প্রস্তাব মানলেও কেন ক্ষতি নেই ইরানের?
আগ বাড়িয়ে ইরানে হামলা চালানোর স্বাদ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবস্থা এখন এমন যে- এই যুদ্ধ শেষ করতে পারলেই রক্ষা। নিঃশর্ত আত্মসমর্পণের হুঙ্কার দেওয়া ট্রাম্প; এখন ১৪ দফা সমঝোতা প্রস্তাব নিয়ে ইরানের দ্বারে দ্বারে ঘুরছেন। বিপরীতে ওয়াশিংটনের প্রস্তাব বিবেচনা করে মধ্যস্থতাকারী পাকিস্তানকে জানানোর কথা বলছে ইরান। যা কিনা এক অর্থে ট্রাম্প প্রশাসনকে অপমানের সামিল। তবে সবশেষ যেই প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন; তা মেনে নিলেও খুব একটি ক্ষতি নেই ইরানের।
