হাওর বাঁচানোর উপায় কী?
দেশের খাদ্য ও মৎস্য চাহিদার বড় একটি অংশ হাওর থেকে আসলেও এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে রাষ্ট্রীয় অবহেলা ও পরিকল্পনার অভাব প্রকট। এই সঙ্কট উত্তরণে কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ফজলুর রহমান একটি পৃথক হাওর মন্ত্রণালয় গঠন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। টিবিএস মাল্টিমিডিয়ার আয়োজন Zero-Sum Game'-এ অংশ নিয়ে তিনি এসব বলেন। উপস্থাপনায় ছিলেন টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
