পশ্চিমবঙ্গে বিজেপি জিতলে বাংলাদেশে কী প্রভাব?
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনও জানা যায়নি। তবে সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, ভারতীয় জনতা পার্টি-বিজেপি এগিয়ে ১৯৫টি আসনে। আর ৯৩টিতে এগিয়ে ছিল ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। ২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮ আসনে জয়। সেক্ষেত্রে কলকতার মসনদে কী প্রথমবারের মতো বসতে যাচ্ছে বিজেপি সরকার? নির্বাচনে বিজেপি জয় পেলে বাংলাদেশের ওপর এর প্রভাব কী হবে, সেসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক ও টিবিএসের দিল্লি প্রতিনিধি পল্লব ভট্টাচার্য।
