ইরানে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?
'ইরানের সঙ্গে কোনো চুক্তি না করায় হয়তো আমাদের জন্য ভালো হবে।'- এ কথা বলার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই ১৮০ ডিগ্রি ইউটার্ন নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন তার ভাষ্য, 'আমি ওটা বলিনি। বলেছিলাম, আমরা যদি এখনই সেখান থেকে চলে গেলে তাদের পুনর্গঠন করতে ২০ বছর সময় লাগবে। কিন্তু আমরা এখনই যাচ্ছি না।' অর্থাৎ ইরানে আবারও হামলার পূর্বাভাস দিয়েছেন ট্রাম্প।
