ইউরোপের গাড়িতে নতুন শুল্কারোপের হুমকি ট্রাম্পের
ইউরোপীয় ইউনিয়ন- ইইউভুক্ত দেশগুলো থেকে ব্যক্তিগত গাড়ি ও ট্রাক আমদানি শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ নির্ধারণ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইইউ-যুক্তরাষ্ট্রের মধ্যে সব শেষ বাণিজ্য চুক্তির এক বছর পূর্ণ হওয়ার আগেই ১ মে এই ঘোষণা দেন তিনি। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইউরোপের সঙ্গে আমাদের বাণিজ্য চুক্তি রয়েছে। তবে তারা সেটি অনুসরণ করছে না। তাই আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ইইউ এর গাড়ি ও ট্রাক আমদানিতে শুল্ক বাড়ানো হচ্ছে। এটি আগামী সপ্তাহেই কার্যকর হবে।
