ভারতে বিধানসভা নির্বাচনে কোন রাজ্যে কোন দল এগিয়ে?
ভারতের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচন ঘিরে বুথফেরত সমীক্ষায় উঠে এসেছে চরম অনিশ্চয়তার চিত্র, বিশেষ করে পশ্চিমবঙ্গে। বেশিরভাগ সমীক্ষায় বিজেপি এগিয়ে থাকলেও তৃণমূল কংগ্রেসকেও শক্ত অবস্থানে দেখা যাচ্ছে। কয়েকটি সংস্থা তৃণমূলের জয়ের পূর্বাভাস দিলেও অধিকাংশই এগিয়ে রেখেছে বিজেপিকে। ফলে রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে এবং ফল ঘোষণা না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা কাটছে না।
