৯টি সফটওয়্যারে যেসব সুবিধা পাবেন ব্যবহারকারীরা
ঢাকা শহরে নাগরিকসেবা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনা ও পুলিশের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য ৯টি সফটওয়্যার সিস্টেম, অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে পুলিশ। ২৯ এপ্রিল ডিএমপি হেডকোয়ার্টার্সে আইজিপি মো. আলী হোসেন ফকির এবং ডিএমপি কমিশনারের (ভারপ্রাপ্ত) উপস্থিতিতে এসব সেবা চালু করা হয়।
