রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ মিলবে কবে?
দেশের বৃহত্তম বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হলো জ্বালানি ব্যবহার। এই কর্মযজ্ঞ চলবে তিন থেকে সাড়ে তিন মাস। তারপর প্রথম ইউনিটের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে গ্রিডে যোগ হবে। সেই হিসেবে আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যাওয়ার সম্ভাবনা। আর আগামী ডিসেম্বরের শেষ নাগাদ প্রথম ইউনিট থেকে ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের বিশ্লেষণটি পুরো দেখার আমন্ত্রণ।
