ইসলামাবাদ ছেড়ে কেন চলে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী?
পাকিস্তান-ওমান ও রাশিয়া সফরের অংশ হিসেবে ২৫ এপ্রিল, ইসলামাবাদ পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সেখানে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে কোনো বৈঠক করার কথা ছিল না ইরানের। তবে আরাঘচি ইসলামাবাদে পৌঁছানোর পর জানা যায়, মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইসলামাবাদে যাবেন এবং ইরানের সঙ্গে আলোচনা করবেন। তবে সেই আশায় গুঁড়েবালি দিয়ে মার্কিন প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছানোর আগেই শহরটি ছেড়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আর এ খবরের পর প্রতিনিধি না পাঠানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
