ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি ও জনরোষ: কেন কমছে ট্রাম্পের জনপ্রিয়তা?
ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কি পতনের মুখে? ঠিক ২০ বছর আগে এই সময়েই জর্জ ডব্লিউ বুশের জনপ্রিয়তা ধসে পড়তে শুরু করেছিল ইরাক যুদ্ধের কারণে। এখন ২০২৬ সালে এসে কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে? তবে এবার ইরাকের জায়গায় উঠে এসেছে ইরান যুদ্ধের প্রসঙ্গ।
