ইরানকে ধোঁকা দিতেই কি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি?
ইরানের আকাশে আপাতত মিসাইলের গর্জন নেই। কিন্তু এই নিস্তব্ধতা কি শান্তির, নাকি নতুন কোনো ঝড়ের পূর্বাভাস? তেহরানের সাথে যুদ্ধবিরতি চললেও হাত গুটিয়ে বসে নেই পেন্টাগন। ওয়াশিংটনের নির্দেশে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে এখন চলছে এক বিশাল কর্মযজ্ঞ—যাকে সামরিক ভাষায় বলা হচ্ছে 'রি-আর্মিং' এবং 'রি-টুলিং'।
