কেমন হলো বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা?
দীর্ঘ সময় পর ক্ষমতায় ফেরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংরক্ষিত নারী আসনের জন্য তাদের ৩৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। ২০ এপ্রিল দুপুরে নয়াপল্টনে রুহুল কবির রিজভীর সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে যে নামগুলো সামনে এসেছে, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। এই তালিকায় যেমন রয়েছেন অভিজ্ঞ জ্যেষ্ঠ নেত্রীরা, তেমনি জায়গা করে নিয়েছেন আলোচিত তরুণ মুখগুলোও। কিন্তু এই প্রার্থী নির্বাচনের মানদণ্ড কী ছিল? মনোনয়ন বঞ্চিতদের কীভাবে সামাল দেবে দলটি? দলের বাইরে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে কেন এই তালিকায় অন্তর্ভুক্ত করা হলো না? জোটের দলগুলোর সঙ্গে সামনে সম্পর্কে এর কোনো প্রভাব পড়বে কীনা? আমাদের আজকের বিশ্লেষণে এসব প্রশ্নের উত্তর খুঁজার চেষ্টা করব। আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ।
