ইরান যুদ্ধের প্রভাব নিয়ে বিশ্বনেতারা কী ভাবছেন?
রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। ইরান যুদ্ধ যেন তারই বাস্তব প্রতিচ্ছবি। এই যুদ্ধ শুরুর পর থেকেই দেশে দেশে জ্বালানি সংকট; পেট্রোল পাম্পগুলোতে বাড়ছে লাইনের পরিধি। চড়ছে দ্রব্যমূল্যের বাজার। জীবন যাত্রার ব্যয়ে লাগাম টানতে গিয়ে হিমশিম খাচ্ছি আমি আপনি সবাই; অথচ- কঠোর নিরাপত্তা বলয়ে আয়েশি জীবন যাপন করছে ক্ষমতাধররা। কলমের কালিতে লিখছে আমার আপনার ভাগ্য। ইট পাথরের কঠিন প্রাচীরে থেকে এই আর্তনাদ কি শুনতে পায় ওই ক্ষমতাধররা? জনজীবনে ইরান যুদ্ধের প্রভাব নিয়ে আসলে কী ভাবছেন তারা?
