নিজ অস্ত্রের গুলিতে খুলনায় রেলওয়ে পুলিশের মৃত্যু
কর্তব্যরত অবস্থায় নিজের অস্ত্রের গুলিতে সম্রাট বিশ্বাস নামে খুলনা রেলওয়ে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। ১৮ এপ্রিল ভোরে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। পারিবারিক বিভিন্ন কারণে সম্রাট হতাশায় ভুগছিলেন বলে জানা গেছে।
