বিতর্কিত নজরদারি আইনের মেয়াদ ১০ দিন বাড়াল মার্কিন কংগ্রেস
মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তা নিয়ে দীর্ঘ বিতর্কের পর শেষ পর্যন্ত 'বৈদেশিক গোয়েন্দা নজরদারি আইন' বা (FISA)-এর মেয়াদ সাময়িকভাবে ১০ দিন বাড়িয়েছে মার্কিন কংগ্রেস। এর ফলে বিতর্কিত এই আইনের কার্যকারিতা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে।
