স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে কী বললেন প্রধানমন্ত্রী?
মত পথের পার্থক্য থাকবে। থাকবে বিতর্ক ও বিরোধ। তবে সেই বিতর্ক-বিরোধ যাতে শত্রুতায় পরিণত না হয় সে বিষয়ে সবাইকে দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৬ এপ্রিল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।
