অভিনয়ে মৌ ছাপিয়ে যেতে পারবে কি উপস্থাপনাকে?
একজন বাংলাদেশী টেলিভিশন উপস্থাপিকা, অভিনেত্রী এবং মূকাভিনয় শিল্পী। স্নাতক শেষ করার পর, মৌ প্রথম আলোতে ইভেন্টস এবং অ্যাক্টিভেশন বিভাগে খণ্ডকালীন কর্মী হিসেবে যোগ দেন। তিনি প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি। বিশ্ববিদ্যালয় থিয়েটার ফেস্টিভ্যাল ২০২৩-এ সেরা মহিলা পারফর্মার পুরস্কার জিতেছিলেন। মৌ এক বছরেরও বেশি সময় ধরে প্রাচ্যনাট নাট্যদলের সাথে জড়িত ছিলেন । সৈয়দ সালাহউদ্দিন জাকির নাটক ' অগ্নি ফসল'- এর মাধ্যমে তিনি টেলিভিশনে অভিনয় শুরু করেন । এরপর তিনি আবুল হায়াত এবং মনোজ প্রামাণিকের সাথে চয়নিকা চৌধুরী পরিচালিত 'স্যারের মেয়ে' সহ ছয়টি টেলিভিশন নাটকে অভিনয় করেন।
