কীভাবে হরমুজ প্রণালিতে অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র?
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌ রুট, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছিল ইরান। এই প্রণালি ব্যবহার করে নিজেরা ব্যবসা করলেও, কার্যত বন্ধ করে দিয়েছিল বাকিদের জন্য। যুদ্ধের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে এ পথে যাতায়াতকারী জাহাজ থেকেও টোল আদায় করছিল ইরান। যা খুলে দিতে দফায় দফায় চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়ে, এখন নিজেরাই ইরানের ওপর নৌ অবরোধ জারি করেছে যুক্তরাষ্ট্র। কীভাবে এই নৌ অবরোধ কার্যকর করছে ট্রাম্প প্রশাসন? এর প্রভাব ই বা কী? চলুন জেনে আসা যাক।
