অস্ট্রেলীয় সেনাবাহিনীর ১২৫ বছরের ইতিহাসে কেন মাইলফলক কোয়েলের নিয়োগ?
অস্ট্রেলিয়ার ১২৫ বছরের সামরিক ইতিহাসে এই প্রথম সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কোনো নারীকে। দেশটির প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে ১৩ এপ্রিল ঘোষণা করা হয় লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েলের নাম। অস্ট্রেলীয় সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৫৫ বছর বয়সী সুসান কোয়েল আগামী জুলাইয়ে দায়িত্ব নেবেন।
