রমনায় বোমা হামলা: ২৫ বছরেও শেষ হয়নি বিচারকাজ
পঁচিশ বছর পেরিয়ে গেলও শেষ হয়নি রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় করা বিস্ফোরক আইনের মামলার বিচার। এক যুগ আগে হত্যা মামলার রায় হলেও বিস্ফোরক মামলা চার বছর ধরে আটকে আছে আত্নপক্ষ সমর্থনের শুনানিতে। এ নিয়ে রাষ্ট্রপক্ষ বলছে, আগামি বৈশাখের আগেই নিষ্পত্তি হবে এ মামলার বিচার। তবে আসামিপক্ষের দাবি, রাষ্ট্রপক্ষের সদিচ্ছার অভাবেই থমকে আছে বিচার।
