ইসলামাবাদ বৈঠক ব্যর্থ; বাড়ছে সংঘাতের শঙ্কা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও সীমিত সামরিক হামলার কথা ভাবছেন। পাকিস্তানে আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌ অবরোধ জোরদার করে ইরানের ওপর চাপ বাড়ানোর কৌশল নিচ্ছে। পূর্ণাঙ্গ যুদ্ধ এড়িয়ে আপাতত সীমিত হামলা ও অর্থনৈতিক চাপকে প্রাধান্য দেওয়া হচ্ছে।অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোনো হামলার জবাব দেওয়া হবে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অস্থিতিশীলতার আশঙ্কা বাড়ছে।
