ইরান-মার্কিন সমঝোতা না হওয়া কি কৌশলগত বিরতি?
কয়েকদিন ধরে ইসলামাবাদের দিকে নজর ছিল পুরো বিশ্বের। ইরান এবং মার্কিন প্রতিনিধিদের যে রুদ্ধদ্বার বৈঠক চলছিল, তার ফলাফল এখন স্পষ্ট—সমঝোতা এখনও ধরাছোঁয়ার বাইরে। কিন্তু কেন হলো না প্রতীক্ষিত সমঝোতা? টেবিলের ওপর রাখা খসড়াগুলো কি তবে শুধুই কাগজ হয়ে রইল? আজ আমরা কথা বলব এসব বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।
