রিভার্স মাইগ্রেশন: যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে নতুন স্রোত!
যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইউরোপে পাড়ি জমানোর চিরাচরিত গন্তব্য ছিল ফ্রান্স, ইতালি বা পর্তুগাল। কিন্তু সাম্প্রতিক সময়ে এক অদ্ভুত প্রবণতা দেখা যাচ্ছে। আমেরিকানরা এখন ভিড় করছেন রোমানিয়া, পোল্যান্ড কিংবা আলবেনিয়ার মতো সেন্ট্রাল এবং ইস্টার্ন ইউরোপের দেশগুলোতে।
