ইরানের হামলায় কেমন ক্ষতি হয়েছে মার্কিন ঘাঁটিগুলোর?
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের জবাবে তেহরানের চালানো পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় উপসাগরীয় অঞ্চলে থাকা অন্তত এক ডজন মার্কিন সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞদের মতে, এই ঘাঁটিগুলোর বর্তমান অবস্থা এতটাই নাজুক যে, এগুলো এখন মার্কিন বাহিনীর সামরিক উপকারের চেয়ে উল্টো বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।
