সোনার দাম বড় ব্যবধানে কমানোর ঘোষণা দিল বাজুস
দেশের বাজারে সোনার দাম বড় ব্যবধানে কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এর ফলে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায়।
