দেশের কোথায় কোথায় আঘাত হানবে কালবৈশাখী?
চৈত্রের শেষে এসে প্রকৃতি যেন আষাঢ়ের রূপ ধারণ করেছে। দেশজুড়ে প্রতিদিন কোনো না কোনো অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে কালবৈশাখী, সঙ্গে জুটছে শিলা ও বজ্রবৃষ্টি। ৮ এপ্রিল রাত থেকে শুরু হওয়া বিরামহীন বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর অফিস ও স্কুল-কলেজগামী মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
