কেন পাকিস্তানের প্রশংসায় ভাসছে জাতিসংঘ?
প্রায় পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইসলামাবাদে চূড়ান্ত শান্তি চুক্তির লক্ষ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরুর কথা রয়েছে আগামী ১০ এপ্রিল। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।
