অ্যাপলের যেসব পণ্য মানুষের জীবনযাত্রা পুরোপুরি বদলে দিয়েছে
সম্প্রতি ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে অ্যাপল। সান ফ্রান্সিসকোর একটি গ্যারেজে স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের হাত ধরে শুরু হওয়া এই কোম্পানিটি বর্তমানে এতটাই বিশাল যে, পৃথিবীর প্রতি তিনজনের মধ্যে একজনের কাছে অন্তত একটি অ্যাপল পণ্য রয়েছে।
