গ্রেনেড হামলা: আদালতে হাজিরা দিলেন বাবর-আরিফুল-গউছ
সুনামগঞ্জের দিরাইয়ে ২০০৪ সালে আওয়ামী লীগের তৎকালীন উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুই মামলায় আদালতে হাজিরা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
