ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা হলে কী বিপদ হবে?
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় বড় ধরনের পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সরাসরি আঘাত লাগলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে মানুষ, পরিবেশ ও পানির উৎস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে উপসাগরীয় অঞ্চলে পানি সংকটও দেখা দিতে পারে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এমন স্থাপনায় হামলা নিষিদ্ধ হলেও চলমান সংঘাতে উদ্বেগ বাড়ছে।
