ভারতের পানি ও বিয়ারের বাজার আকাশছোঁয়ার শঙ্কায় কেন?
গ্রীষ্মের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত। দেশটির কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় সুপেয় পানি সংকটে দক্ষিণ এশিয়ার দেশটি। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে ইতোমধ্যেই ভারতের প্রায় ৬০০ কোটি ডলারের বোতলজাত পানির শিল্প পড়েছে চাপে। কাঁচামাল সরবরাহে বাধার কারণে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহে হিমশিম খাচ্ছেন উৎপাদকরা।
