১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, কোনগুলো থাকছে?
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি সংসদে হুবহু বিল আকারে তোলা এবং ১৫টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল তোলার জন্য সুপারিশ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। অন্য ২০টির মধ্যে দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার, গণভোট অধ্যাদেশসহ অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৬টি অধ্যাদেশ চলতি অধিবেশনে অনুমোদন করা হচ্ছে না। আর সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশসহ চারটি অধ্যাদেশ বাতিল করার সুপারিশ করেছে বিশেষ কমিটি। সেক্ষেত্রে ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যত কী-এই বিষয়ে টিবিএস পডকাস্টে কথা বলেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
