এবারের ঈদযাত্রা নিয়ে কী বলেছেন সড়কমন্ত্রী?
দু-একটি দুর্ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা মোটামুটি স্বস্তির ছিল বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ২৯ মার্চ সচিবালয়ে সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের তিনি।জানান আগামীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে দেশের সকল বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানে জিপিএস ট্র্যাকার স্থাপন করা হবে, যার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
