লিবিয়া থেকে ভূমধ্যসাগরে গ্রিস যাত্রায় নিহত ২২
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ৬ দিন সাগরে ভাসার পর গ্রিসের উপকূলে কমপক্ষে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৮ জন বাংলাদেশি বলে জানা গেছে। উত্তর আফ্রিকা থেকে রাবারের নৌকায় সমুদ্রপথে ইউরোপ যাচ্ছিলেন তারা। ওই যাত্রা থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা ২৮ মার্চ গ্রিসের কোস্টগার্ডকে এই তথ্য জানান। ওই ভয়াবহ পরিস্থিতি থেকে ২১ জন বাংলাদেশি, ৪ জন দক্ষিণ সুদানি এবং চাদের একজন নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
